রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্ট, পাঁচ ব্যান্ডের সঙ্গে গাইবেন আসিফ-সেজান

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্ট, পাঁচ ব্যান্ডের সঙ্গে গাইবেন আসিফ-সেজান

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

২০২৪ থেকে জুলাই ও আগস্টের বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। ওই বছরের জুলাই-আগস্টেই অবিস্মরণীয় অভ্যুত্থানের সাক্ষী হয়েছিল দেশ। সেই বিপ্লবী স্মৃতি স্মরণ ও উদযাপনের আয়োজন করছে ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’; সহযোগিতায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।

 ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। বিশাল আয়োজনের এই ওপেন এয়ার কনসার্টে থাকছে জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। ব্যান্ডের মধ্যে গাইবে ‘আর্টসেল’, ‘শিরোনামহীন’, ‘আর্ক’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কুঁড়েঘর’। আর একক শিল্পী হিসেবে কনসার্টে গাইবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান। এছাড়াও থাকবে নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান ও কাজী আহনাফ তাহমীদসহ একাধিক শিল্পীর পরিবেশনা।

কনসার্টের আমন্ত্রণ জানিয়ে এক ফেসবুক বার্তায় আসিফের জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে শিল্পীর পেজ থেকে লেখা হয়েছে, ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।’ সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, ৫ আগস্টে আসিফ আকবরের গানে মেতে উঠতে। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে এই ওপেন এয়ার কনসার্টে আসিফ আকবর আসছে তার জনপ্রিয় গান নিয়ে। এবারের ৩৬ জুলাইয়ে একসাথে মেতে উঠবো বর্ষা বিপ্লবের গানে!’

আয়োজনটি নিয়ে এক ভিডিও বার্তায় ‘কুঁড়েঘর’ শিল্পী তাশরিফ খান বলেন, ‘এই ৫ আগস্ট আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে, ‘বর্ষা বিপ্লবের গান’-এ। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসাথে গাইবো।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});