সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সখীপুরে সংরক্ষিত বনে গাছের নিচে মিলল যুবকের মরদেহ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছের নিচে চাপাপড়া অবস্থায় সবুজ মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া এলাকার একটি বন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সবুজ ওই এলাকার নালু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সবুজ বন বিভাগের সংরক্ষিত প্লটে গাছ কাটতে যান। ধারণা করা হচ্ছে, গাছ কাটার সময় হঠাৎ গাছ ভেঙে পড়ে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সোমবার সকালে স্থানীয়রা বনের ভেতরে গাছের নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা নালু মিয়া জানান, রাতের খাবার খেয়ে সবুজ বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকাল ১১টার দিকে স্থানীয় এক ব্যক্তি তাকে বনের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া ও গ্রামপুলিশ আনিস জানান, নিহত সবুজ মাদকাসক্ত ছিলেন বলে এলাকায় প্রচলিত রয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, বন বিভাগের সরকারি প্লটের গাছ কাটতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});