মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাবেক এমপির মেয়ের সাক্ষাতের ফাঁদে ফেলে ধর্ষ*ণ করে চেয়ারম্যান


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই নারী গুরুদাসপুর থানায় উপস্থিত হয়ে লিখিত ওই অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীকে তালাক দেওয়ার পর থেকে ঐনারী তাঁর বাবা-মায়ের বাড়িতে বসবাস করছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিধবা ভাতা ও উপবৃত্তির টাকা একই মোবাইল ফোনের সিমে নিবন্ধন করা এবং আলাদা সিমে টাকা পাওয়ার বিষয়ে কথা বলতে তিনি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বাড়িতে যান।

অভিযোগে ঐনারী উল্লেখ করেন, কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাঁকে জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে ‘কোহেলী কুদ্দুস মুক্তি’ তাঁদের বাড়িতে এসেছেন। চেয়ারম্যানের বাড়ির পাশেই আব্দুল কুদ্দুসের বাড়ি হওয়ায় তিনি সেখানে গিয়ে মুক্তির সঙ্গে দেখা করতে চান। বাড়ির প্রবেশগেট খোলা থাকায় তিনি ভেতরে প্রবেশ করেন। পরে চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনও তাঁর পিছু নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে ঐ নারী ‘মুক্তি’র বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে একটি কক্ষে নিয়ে যান এবং খাটের ওপর ফেলে তাঁর পরনের পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঐ নারীর অভিযোগ, তিনি ডাক-চিৎকার করলে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে চলে যান। পরে তিনি গুরুদাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ডেইলি বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});