শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ০)

বাংলাদেশ ক্রিকেট দল

X

বাংলাদেশ ক্রিকেট দল

প্রথম টি২০তে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। 

১৮৭ রানের লক্ষ্য দেওয়ার পর জিম্বাবুয়ে ১৯.৪ ওভারে ১৫২ রানেই অলআউট হয়েছে। ২১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। তার পর মিল্টন শুম্বা ও অধিনায়ক সিকান্দার রাজা জুটি গড়ার চেষ্টা করেছিলেন। যদিও বেশি দূর যেতে পারেননি তারা। দলের ৬৫ রানে রাজাকে (২৮) তুলে নেন রিশাদ হোসেন। শুম্বাও ফিরে যান দ্রুত (১৯)। রায়ান বার্ল ১৯ বলে ২৯ রানের আগ্রাসী ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ১৪ বলে ২৫ রানের মিনি ক্যামিওতেও লাভ হয়নি।

বাংলাদেশের হয়ে ২৬ রানে ৪ উইকেট নেন রিশাদ হোসেন। ২৪ রানে ৩টি নেন মেহেদী হাসান। 

এর আগে টস হেরেও ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দুই ওপেনারই গড়ে দেন বড় ভিত। ঝড়ো ব্যাটিংয়ে ১২০ রানের ওপেনিং জুটি উপহার দেন সাইফ হাসান (৫৫) ও তানজিদ হাসান (৫৮)। তার পর ধসে নামে ইনিংসে। দ্রুত ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের অবিচ্ছিন্ন ১৯ বলে ৪৫* রানের ঝড়ো জুটিতে ১৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});