শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্পাইডারম্যান জুটির বিয়ে গুঞ্জন না সত্যি!

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেন্ডায়ার প্রেম এবং বাগদান নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে এই জুটির গোপন বিয়ের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে এআই প্রযুক্তিতে তৈরি তাদের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ভক্তরা বিভ্রান্তিতে পড়েন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এআই ছবির প্রসঙ্গে টম হল্যান্ডের রহস্যময় মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

টম জানান, বিষয়টি নিয়ে তাকে কেবল তার দাদির কাছেই সাফাই গাইতে হয়েছিল, কারণ পরিবারের বাকি সদস্যরা সেখানেই উপস্থিত ছিলেন। তার এই অস্পষ্ট উত্তর বিয়ে নিয়ে ভক্তদের মনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও এর আগে জেন্ডায়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া এআই দিয়ে তৈরি সেই ছবিগুলোকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন।

তাদের সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত হয় ২০২৫ সালের জানুয়ারিতে, যখন একটি অনুষ্ঠানে জেন্ডায়ার হাতে বড় হীরার আংটি দেখা যায়। সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের বাগদানের খবর নিশ্চিত করেছিল। এমনকি জেন্ডায়ার ঘনিষ্ঠ একজন স্টাইলিস্টও তাদের বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এ বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ সিনেমার সেটে পরিচয় হওয়া এই জুটি ২০২১ সালে প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। ব্যক্তিগত জীবন নিয়ে তারা বরাবরই বেশ সতর্ক এবং গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। তবে ভক্তদের জন্য সুখবর হলো, ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও তারা দারুণ সময় পার করছেন। খুব শীঘ্রই তাদের ‘দ্য অডিসে’ এবং ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে। পর্দার বাইরের সম্পর্ক নিয়ে যতই রহস্য থাকুক না কেন, বাস্তব জীবনেও এই তারকা জুটির রসায়ন ভক্তদের সবসময়ই মুগ্ধ করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন