শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হরমুজ প্রণালিতে বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিতে বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভুল নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালির দক্ষিণাংশের মাইনক্ষেত্র দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে মাইন বা নৌ-বোমার আঘাতে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

তবে জাহাজ দুটির নাম, মালিকানা বা নাবিকদের হতাহতের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি ইরানে এই এলিট বাহিনীটি।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, উক্ত মাইনক্ষেত্রে প্রবেশের আগে ট্যাঙ্কার দুটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে। তারা নাবিকদের নিজেদের জীবন ও সম্পদ রক্ষার্থে আমেরিকার ছড়ানো বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

হরমুজ প্রণালিকে ‘অত্যন্ত অনিরাপদ’ আখ্যা দিয়ে  এই ঘটনার পর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তেল, গ্যাস বা রাসায়নিক সার রফতানির কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না।

এদিকে মার্কিন বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণ করার পরই এই মাইনে বিস্ফোরণের ঘটনাটি সামনে এলো।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার রাতভর যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে নিখুঁত নিশানা বজায় রেখে এই হামলা চালানো হয়েছে। হামলাগুলো মূলত ইরানের উপকূলীয় নজরদারি কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, লজিস্টিক অবকাঠামো এবং সামরিক ড্রোন ঘাঁটি লক্ষ্য করে করা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রর ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলসীমায় তীব্র উত্তেজনা চলছে। মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে, যার বিপরীতে ইরানও হরমুজ প্রণালীতে তাদের উপকূলীয় রুট বাদে অন্য কোনো রুট দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দিচ্ছে না। 

সূত্র: তাসনিম, আলজাজিরা

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});