হাটহাজারীতে পল্লীমঙ্গল কর্মসূচির মানবিক উদ্যোগ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
হাটহাজারীতে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর মানবিক উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সোমবার (২২ জুন) সকাল আটটা থেকে হাটহাজারী ১১ মাইল এলাকায় শাখা অফিসে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস, অর্থপেডিক্স, গাইনি, চর্ম ও যৌন চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
একইসাথে বিনামূল্যে প্রদান করা হচ্ছে প্রয়োজন অনুসারে ওষুধ। বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে এ মানবিক এ কার্যক্রম চলবে জানিয়ে ডিপিএম মোঃ আজাদ রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যেগে অসহায়, দুঃস্থ পরিবার তথা সর্বস্তোরের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চট্টগ্রামের ২২ টি শাখাসহ সারাদেশে এ কার্যক্রম চলমান।
কেবল চট্টগ্রামেই নয় হাজারের অধিক মানুষকে এ সেবার আওতায় আনা হচ্ছে। যার মধ্যে হাটহাজারীতে চারশ থেকে পাঁচশ মানুষকে সেবা দেয়া হচ্ছে। আশা করছি সবাই আমাদের মানবিক এ উদ্যোগের পাশে থাকবেন এবং আন্তরিক সহযোগিতা করবেন। এসময় শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদ সরকার একাউন্টস অফিসার মিঠু বিশ্বাস, এসসিও নয়ন জ্যোতি চাকমা, আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া আবু ইউসুফ, রাজু কর্মকার, মোঃ তামিম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।