শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসি ও এমবাপ্পে ছাড়াই ব্যালন ডি’অরের ৬ নাম জানালেন রদ্রি


সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান। কে জিতবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার? তার উত্তর সময়ের হাতে। তবে ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে নিজের পছন্দের ছয়জনের নাম জানিয়েছেন ২০২৪ সালের বিজয়ী রদ্রি। চমকপ্রদভাবে তার তালিকায় জায়গা হয়নি কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, হ্যারি কেইন ও উসমান দেম্বেলের মতো তারকাদের। স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘পার্তিজাদো দে কোপ’-এ রদ্রি জানিয়েছেন, এবারের ব্যালন ডি’অর একজন স্প্যানিশ খেলোয়াড়ের হাতে উঠুক, এটাই তার প্রত্যাশা। নিজের পছন্দের ছয়জন হিসেবে নিজেকেসহ তিনি উল্লেখ করেছেন মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, ফাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের নাম। রদ্রি বলেন, ‘আমি সত্যিই চাই একজন স্প্যানিশ খেলোয়াড় এটি জিতুক। আমাদের মধ্যে ছয়জন আছে; কুকুরেয়া, কুবারসি, রদ্রি, রুইজ, ইয়ামাল ও তোরেস।’ এরপর প্রত্যেকের পক্ষেই ব্যালন ডি’অর জয়ের যুক্তি তুলে ধরেন তিনি। রদ্রির মতে, ফাবিয়ান রুইজ সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন। ১৯ বছর বয়সেই পাউ কুবারসির অর্জনও তাকে মুগ্ধ করেছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ফেরান তোরেসের অবদানও আলাদা করে উল্লেখ করেন তিনি। নিজের ক্ষেত্রে রদ্রি তুলে ধরেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার বিষয়টি। আর লামিনে ইয়ামালকে তিনি অভিহিত করেন ‘অসাধারণ’ হিসেবে। রদ্রি বলেন, ‘আপনারা কি মনে করেন না, তাদের প্রত্যেকেরই ব্যালন ডি’অর জেতার সত্যিকারের যুক্তি আছে?’ রদ্রির ছয়জনের তালিকায় ইউরোপীয় ফুটবলের বেশ কয়েকজন আলোচিত তারকার নাম না থাকায় তৈরি হয়েছে চমক। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, খভিচা কাভারাতস্কেলিয়া ও লিওনেল মেসি; কেউই তার ব্যক্তিগত তালিকায় নেই। তবে শেষ পর্যন্ত পুরস্কার জিতবেন একজনই; এ কথা স্বীকার করে রদ্রি বলেন, ‘শেষ পর্যন্ত একজনই বিজয়ী হবে। আর সৌভাগ্যবশত, ভোট দেয়ার দায়িত্ব আমার নয়!’ এমবাপ্পে ও লামিনে ইয়ামালের নিজেদের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করার বিষয়টিকেও ইতিবাচকভাবে দেখছেন রদ্রি। তার ভাষায়, ‘তারা নিজেদের বিশ্বের সেরা মনে করে, এটা আমার কাছে দারুণ একটি বিষয়।’ বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন রদ্রি। তিনি বলেন, ‘এবার আমাকে সবচেয়ে বেশি অবাক করা খেলোয়াড় রাফিনহা, অন্য অনেকের চেয়ে বেশি।’ ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন রদ্রি। ফলাফল যা-ই হোক, তিনি অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন। ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ অংশ নেয়নি। ক্লাবটি আগে থেকেই জানতে পেরেছিল যে তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পাচ্ছেন না। শেষ পর্যন্ত সেই পুরস্কার ওঠে রদ্রির হাতে

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});