বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৩ ধাপে নতুন পে-স্কেল, ১ জুলাই থেকেই বাড়ছে চাকরিজীবীদের বেতন

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বৃদ্ধি পাবে। নতুন নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী, প্রথম দুই বছরে মূল বেতনের ওপর ৫০ শতাংশ সমন্বয় এবং তৃতীয় বছরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে আছে। এর জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হবে।

অর্থ বিভাগের সূত্র জানায়, পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত পর্যালোচনা করেছে। কমিটি মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা ও সরকারের রাজস্ব ক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে নতুন বেতন কাঠামো প্রস্তাব করেছে।

পরিকল্পনার মূল ধাপসমূহ:

*১ জুলাই ২০২৬ (প্রথম ধাপ): *বিদ্যমান মূল বেতনের ওপর ৫০ শতাংশ সমন্বিত বেতন।
*পরবর্তী অর্থবছর (দ্বিতীয় ধাপ): আবারও মূল বেতনের ওপর সমপরিমাণ সমন্বয়। পূর্বের ভাতা ও সুবিধা বজায় থাকবে।
*তৃতীয় ধাপ (২০২৮-২৯ অর্থবছর): বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, ঝুঁকি ভাতা ও অন্যান্য বিশেষ প্রণোদনা কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় আর্থিক চাপ পড়বে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে।

নবম পে-স্কেলে প্রশাসন, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচারকর্মীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এতে প্রভাবিত হতে পারেন।

কমিটি নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার সুপারিশ করেছে। এতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি পড়া স্তরগুলোকে সহায়তা দেওয়া হবে এবং বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানো সম্ভব হবে।

পেনশনভোগীদের জন্যও সুপারিশ রয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের জন্য ১০০ শতাংশ বৃদ্ধি, ২০–৪০ হাজার টাকার পেনশনপ্রাপ্তদের ৭৫ শতাংশ বৃদ্ধি, আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের ৫৫ শতাংশ বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত হারের ঘোষণা আগামী অর্থবছরের বাজেটের পর জানা যাবে।

সাবেক অর্থ সচিবরা ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মনে করেন, মূল্যস্ফীতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করা যৌক্তিক এবং কৌশলী সিদ্ধান্ত।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});