বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার সূচি অনুযায়ী, ১১ আগস্ট ১৩৫ জন, ১২ আগস্ট ১৫০ জন, ১৩ আগস্ট ১৫০ জন, ১৬ আগস্ট ১৫০ জন, ১৭, ১৮, ১৯, ২০, ২৩, ২৪ আগস্ট ১৫০ জন করে মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১১ আগস্ট ২০২৬ থেকে ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০টা থেকে।

পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});