শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। চলতি ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮.০৮% কমেছে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি আয় ৪% বাড়লেও বছরের শুরুর চিত্রটি বেশ উদ্বেগজনক। বিবিসির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অফিস (অটেক্সা)-এর সর্বশেষ পরিসংখ্যান বলছে, বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৩.২৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে এই মন্দার মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকের অবস্থানটি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। একই সময়ে প্রতিযোগী দেশ কম্বোডিয়ার রপ্তানি ১৪.৯০% এবং ইন্দোনেশিয়ার ৫.৪৯% বৃদ্ধি পেয়েছে।

শুধু আয়ের দিক থেকেই নয়, পরিমাণের দিক থেকেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জানুয়ারি-মে সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে ১০৮ কোটি ৫ লাখ স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট (এসএমই) পোশাক পাঠানো হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬.২১% কম। একইসঙ্গে তৈরি পোশাকের গড় ইউনিট মূল্যও ৩.০৫ ডলার থেকে প্রায় ২% কমে ২.৯৯ ডলারে নেমে এসেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});