শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চান মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানিয়েছেন, আসামিকে আদালতে তোলা হয়। বৃহষ্পতিবার উপজেলার মুন্সীবাজার থেকে চান মিয়াকে আটক করা হয়। শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে চান মিয়াকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

শিশুটির বাবা জানান, চান মিয়া একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দোকানের সামনে কেউ না থাকায় চান মিয়া শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির উদ্দিন জানান, ঘটনার পরপরই চান মিয়া কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। ‘আমার শিশুর সঙ্গে যা হয়েছে, আমি তার বিচার চাই। এমন বিচার চাই যাতে এটা দেখে কেউ আর এসব করতে সাহস না পায়,’ বলেন শিশুটির বাবা। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});