Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুমিল্লায় ল্যান্ড ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় ল্যান্ড ব্যবসায়ী জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে জেলার দেবিদ্বার পৌরসভার ভিরাল্লা বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (৫০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস করে জমি বেচাকেনার ব্যবসা করে আসছিলেন।

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান। পরিবারের অভিযোগ, জমি বেচাকেনার পাওনা টাকা আদায়ের কথা বলে বলিবাড়ী গ্রামের মোবারক, শাহীনসহ একদল যুবক জহিরুল ইসলামকে বাড়ি থেকে জোরপূর্বক ডেকে নিয়ে যায়। পরে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।