Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিরোধীদলের আহ্বানে সাড়া দিয়ে সংসদীয় কমিটি গঠন প্রধানমন্ত্রীর

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যা মোকাবিলায় বিরোধীদলীয় নেতার যৌথ কমিটি গঠনের প্রস্তাবে সাড়া দিয়ে ১০ সদস্যের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। যার মধ্যে ৫ সদস্য সরকারি দলের এবং বাকি ৫ সদস্য বিরোধীদলের। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এই কমিটি গঠন করার কথা বলেন। পরে তিনি সরকারি দলের ৫ সদস্যের নামও ঘোষণা করেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই একমত যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবিলায় বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব করেছিলেন যে, তাদের কাছে কিছু পরামর্শ রয়েছে। যা নিয়ে সরকারি দল ও বিরোধীদল একসাথে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তারই প্রেক্ষাপটে এই কমিটি গঠনের সিদ্ধান্ত বলে জানান তিনি। 

কমিটিতে সরকারি দলের তরফে থাকবেন  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও অন্য তিন সংসদ সদস্য হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার একজনকে সভাপতি নির্বাচন করার পরামর্শ দেন। তখন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে এই কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন। সঙ্গে দ্রুতই বিরোধীদলকেও ৫ সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।

এই কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা মনে করি এই সংসদ জাতীয় সকল সমস্যা নিরসনের কেন্দ্রবিন্দু হবে। আমরা শিগগিরই কমিটির জন্য নামগুলো উল্লেখ করবো।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।