Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৪, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে আঃ হানিফ হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। উপজেলার রাজৈর গ্রামে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহতের প্রতিবেশী বাবুল হাওলাদারের সাথে আঃ হানিফের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে আঃ হানিফ বিরোধীয় জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তার দুই পুত্র রাফি ও রাজ্জাক আঃ হানিফের উপর ঝাপিয়ে পড়ে তাকে মারধর ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ নওশিন বলেন, হাড়সহ হাতের কব্জি কাটা গুরুতর এবং রক্তক্ষরণ অবস্থায় হানিফ নিজে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে আসেন। দ্রুত তার রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়। আহত ব্যক্তির সাথে কেউ হাসপাতালে আসেনি। আহত ব্যক্তিকে দ্রুত সময়ে খুলনা মেডিকেলে না পাঠানোয় সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই হানিফ মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের কব্জির হাড়সহ অনেকগুলো শিরা কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে মেডিকেল অফিসার ডাঃ নওশিন জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন,পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মৃত হানিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানার ওসি জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।