Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ইরানের আলোচক দলের প্রধানের আকস্মিক পদত্যাগ, নেপথ্যে কী?

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৪, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ বাঘের গালিবাফ

মোহাম্মদ বাঘের গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ পদত্যাগ করেছেন। অভ্যন্তরীণ মতবিরোধের মধ্যে জেরে তার এমন সিদ্ধান্তের সামনে এসেছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করার চেষ্টা করায় তাকে ভর্ত্সনা করা হয় এবং শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে কট্টরপন্থি নেতা সাঈদ জালিলির নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও নিজে এই আলোচনার নেতৃত্ব নিতে আগ্রহী রয়েছেন।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার অনেক বেশি রয়েছে। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিষয়টি যা উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় তারা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় ইসহাক দার দীর্ঘমেয়াদি সংলাপ চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। আর আরাঘচি পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক সহায়ক ভূমিকার প্রশংসা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।