ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আনোয়ার হোসেন বাবু (৩৮) নামের এক মাদক কারবারিকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন বাবু ওই গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর বাড়ির পেছন থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, আনোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে এর আগেও থানায় তিনটি মাদক মামলা রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
