Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৪, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এতিমখানা, শিশু সদন ও লিল্লাহ বোডিং’র শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে “পুষ্টি বৈষম্যের দিন শেষ ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উন্নত মানের উক্ত পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন আজ (শুক্রবার) সকালে পৌরসভার বাতিখালী সিরাতুল হুদা এতিমখানা, বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ উপজেলা সদরের বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের খাবার বিতরণ এবং পুষ্টি বার্তা প্রচার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম ও সরোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীবৃন্দ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে পুষ্টিহীনতা দুর করা, পুষ্টি সম্পর্কে সাধারণ মানুষ কে সচেতন করা। তিনি আরও বলেন আমরা সবাই প্রতিদিন খাবার খাই, কিন্তু পুষ্টি গুণাগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের তেমন কোন ধারণা নাই। তিনি সুস্থ্য সবল জাতি গঠন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে প্রতিদিন পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বানও জানান। একই সাথে তিনি গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।