Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ফ্লোরিডায় এক ছেলে ও এক মেয়ে নির্মমভাবে নিহত হয়েছেন। ছেলেটির মরদেহ উদ্ধার করা হলেও মেয়েটির মরদেহ এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, তিনি নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কাজে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহায়তা করছে। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে প্রয়োজনীয় সহায়তাও সরকার প্রদান করবে।

তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ ক‌রেন, যুক্তরাষ্ট্র যেন এটার তদন্ত ক‌রে এবং যারা এই নৃংশস ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা‌দের বিচা‌রের আওতায় আনা হয়। 

বাংলা‌দেশ নি‌য়ে বি‌জে‌পির নেতা‌দের মন্ত‌ব্যের প্রতি‌ক্রিয়ায় তি‌নি ব‌লেন, নির্বাচ‌নের আগে অ‌নে‌কে অ‌নেক কথা ব‌লে। এগুলো আমরা গোনার ম‌ধ্যে ধর‌লে আসল কাজ করা হ‌বে না।

বাংলা‌দে‌শি জাহাজ জয়যাত্রাসহ অন্য আরেক‌টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়া প্রস‌ঙ্গে শামা ওবা‌য়েদ ব‌লেন, আমরা আশা কর‌ছি যে, হরমুজে আমা‌দের জয়যাত্রাসহ যেসব জাহাজ আস‌ছে সেগুলো নিরাপত্তার স‌ঙ্গে আস‌বে। আমরা যতদূর জা‌নি আস‌ছে।

সম্প্রতি আফ্রিকা সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, সে‌নেগাল ও এ‌ঙ্গোলার সঙ্গে আমা‌দের জ্বালা‌নি সহ‌যো‌গিতা হ‌তে পা‌রে। ভ‌বিষ্যতে আলাপ হ‌বে, যোগা‌যোগ বৃ‌দ্ধি পা‌বে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।