Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহনে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে লালমোহন উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশেষ সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

(রবিবার ২৬ এপ্রিল) সকালে উপজেলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কার্যক্রমের আওতায় পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামের স্থান এবং বিশুদ্ধ পানি বিতরণের ব্যাবস্থা করা হয়েছে।

পরীক্ষার দিনগুলোতে বিভিন্ন কেন্দ্রের আশেপাশে এই সেবা প্রদান করা হচ্ছে, যাতে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। প্রচণ্ড গরম ও ভিড়ের মধ্যে এমন উদ্যোগকে অনেকেই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত এই কার্যক্রমে উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা জানান, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ বিষয়ে সৌজন্য প্রদানকারী জোনায়েদুল ইসলাম নয়ন বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং অভিভাবকরাও যেন কিছুটা স্বস্তিতে থাকতে পারেন সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।