Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে হুমকিদাতা আটক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় বিদ্যুতের ঘন লোডশেডিং এর কারণে ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে কল করে পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়া ও ডিজিএমকে হুমকি প্রদান করায় “দেবজ্যোতি” নামে হুমকি দাতাকে ৯ ঘন্টার ব্যবধানে আটক করে পুলিশ।

অতঃপর কয়েক ঘন্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে ঐ যুবক। প্রচন্ড গরমের সময়ে পাইকগাছায় বিদ্যুতের লোডশেডিং মারাত্মক আকার ধারণ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সকল কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। চলতি এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। এদিকে ঘণ ঘন বিদ্যুৎ আসা যাওয়ার খেলায় অতিষ্ঠ হয়ে দেবজ্যোতি চক্রবর্তী নামে এক যুবক শনিবার বিকাল ৩ টার দিকে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকারকে হুমকি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এরপরই রাত ৯ টার দিকে হুমকি দাতাকে পৌরসভার বাজার থেকে পুলিশ আটক করে। এবং পরদিন রোববার (২৬ এপ্রিল) সকালে মুচলেকা দিয়ে ছাড়া পায় ঐ যুবক।
এ বিষয়ে ডিজিএম রঞ্জন কুমার সরকার বলেন, ২৪ ঘন্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বরাদ্দ আছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘন্টা পরপর ১ মেগাওয়াট দেয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছুই করনীয় নেই।
এদিকে উল্লেখিত যুবক মোবাইল ফোনে আমাকে উক্ত হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করলে পুলিশ হুমকিদাতাকে আটক করেন।
এদিকে থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান হুমকিদাতা দেবজ্যোতিকে আটক করেছিলাম। সে এ ঘটনার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়াও থানায় পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি সাধারণ ডায়েরি করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।