Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সুদানের রাজধানীর উপকণ্ঠে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি (Associated Press)।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, একটি সেনা বিমান দুর্ঘটনায় পড়ে এতে অন্তত ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ১৩ জন যাত্রী এবং একজন পাইলট।

বিমানটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। দুর্ঘটনার সময় এলাকাটি পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন ছিল বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন, বাকি সবাই দক্ষিণ সুদানের নাগরিক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালাচ্ছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।