Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রাজধানীর বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের বাজার বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ করেই আগুন লাগে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।