Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কংস নদে পানি পরিমাপ কার্যক্রম চলাকালে আব্দুল হালিম তালুকদার রূপচান (প্রায় ৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

দুই দিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঠাকুরবাখাই গ্রামের বাসিন্দা রূপচান তালুকদার সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে সরচাপুর ঘাট এলাকায় কংস নদে নামেন। তার ছেলে রাকিব পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদীর পানি পরিমাপের কাজে নিয়োজিত থাকায় তিনি সহায়তা করতে সেখানে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তিনি নদীতে ভেসে যান। পরে আর তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তবে প্রথম দিন সারাদিন চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় দিন মঙ্গলবারও ডুবুরি দলসহ উদ্ধার অভিযান চালানো হলেও এখন পর্যন্ত অগ্রগতি হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।