Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিজেপির শুভেন্দুকে মারলো কারা?

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে আজ। এতে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ ভোটার ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি দেখতে ভবানিপুরের একটি বুথে গিয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। সেখানে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু।

শুভেন্দু পাল্টা ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহায়তায় গাড়ি দিয়ে সেখান থেকে চলে যান তিনি।

এছাড়া যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাদের বাংলাদেশি মুসলিম হিসেবেও অভিহিত করেছেন তিনি। শুভেন্দু বলেন, “তারা বাংলাদেশি মুসলিম… তারা ভীত। মমতা (নির্বাচনে হেরে) নিশ্চিহ্ন হয়ে যাবেন।”

পরবর্তীতে সাংবাদিকদের শুভেন্দু বলেন, আমি বুথে ভোট পর্যবেক্ষণে যাওয়ার পর তৃণমূলের সমর্থকরা আমাকে ঘিরে ঘরে ও মারার চেষ্টা করে।

তিনি আরও বলেন, বুথে যারা ছিল তারা ভোটার নয়, বাইরের লোক। পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে উপস্থিতদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম ধাপের নির্বাচন হয়। আজ হচ্ছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। তবে ভোট শেষে আজই ফলাফল জানা যাবে না। এজন্য অপেক্ষা করতে আরও কয়েকদিন। ভারতের নির্বাচন কমিশন আগামী ৪ মে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।