ঢাকা শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৩২৫০), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা উপজেলা শাখা, পত্নীতলা থানা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৫৬৫), পত্নীতলা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৫৯৫) সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলি পৃথক পৃথক ভাবে র‍্যালি শেষে স্ব-স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে।

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্য নিয়ে র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মোফাসেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা জামায়াতের আমির আব্দুল মকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অপরদিকে পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং – ৩২৫০) এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হীরেন কুমার মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (অবঃ) স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র সাহা, সহ সভাপতি রেজাউল ইসলাম কালু, কোষাধক্ষ আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, মনসুর আলী, নৌশাদ আলী, অভিলাষ কর্মকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ খয়বর আলী। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অন্যান্য সংগঠনগুলোও স্ব স্ব ভাবে কর্মসূচি পালন করে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।