শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ কাল

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে জানানো হয়, আগামীকাল রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের নিচতলায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।

নির্বাচিত সদস্যদের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে রয়েছেন ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সংসদের কার্যক্রমে অংশ নিতে পারবেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।