
ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি
ইরানের কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তাঁর ফাউন্ডেশন জানায়, কারাগারে নার্গিস মোহাম্মদি দুবার জ্ঞান হারান।
গুরুতর হৃদরোগে আক্রান্ত নার্গিসকে পরে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন নার্গিস মোহাম্মদি।
দুই দশকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন তিনি। নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং গুজব ছড়ানোর অভিযোগে নার্গিসের মোট ৩১ বছর সাজা হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে ডান পায়ে অস্ত্রোপচারের পর, নার্গিসের সাজা ৩ সপ্তাহের জন্য স্থগিত করেছিল কর্তৃপক্ষ। পরে ২০২৫ সালের ডিসেম্বর তাকে আবারও আটক করে কারাগারে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।