শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের রিজার্ভ কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার!

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রিজার্ভ কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার

ভারতের রিজার্ভ কমেছে প্রায় ৫ বিলিয়ন ডলার

এক সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৪৮২ কোটি ডলার। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

আজ শুক্রবার (১ মে) এই তথ্য প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

আরবিআই জানায়, গত ২৪ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে ভারতে রিজার্ভের সবচেয়ে বড় অংশ বিদেশি মুদ্রা সম্পদ (এফসিএ) ২ দশমিক ৮৪ বিলিয়ন বা ২৮৪ কোটি ডলার কমে ৫৫৪ দশমিক ৬২ বিলিয়ন ডলারে নেমেছে। স্বর্ণের মজুত ১ দশমিক ৯০ বিলিয়ন ডলার কমে ১২০ দশমিক ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া এসডিআর ৬ কোটি ৭০ লাখ ডলার কমে ১৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে নেমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ভারতের রিজার্ভ ১ কোটি ৫০ লাখ ডলার কমে ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে হয়েছে।

এর আগে, ১৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার বেড়ে ৭০৩ দশমিক ৩০ বিলিয়ন ডলারে উঠেছিল।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ভারতের রিজার্ভ সর্বোচ্চ ৭২৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে রিজার্ভে চাপ তৈরি হয়েছে। এর মধ্যে রুপির অস্থিরতা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করছে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, তারা বৈদেশিক মুদ্রাবাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।