শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযান আলিফ তালুকদার (২৫) নামের এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাকে আটক করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশ৷ মাদক ব্যবসায়ী আলিফ তালুকদার উপজেলা বিএনপি’র সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ এর একমাত্র ছেলে৷

নাম বলতে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, পুলিশ আলিফ তালুকদারের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ স্থানীয়রা জানান, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে৷ তার বাবা উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় দাপটে শহরের বিভিন্ন এলাকায় মাদকের আকরা বসাতেন৷

রাজাপুর থানা পুলিশ জানায়, বিকেলে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময়ে আলিফ তালুকদার নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ৷ তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।