শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিন বছর পর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি পেল মানিকগঞ্জ

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ তিন বছর পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেল মানিকগঞ্জ জেলা ছাত্রদল। বিরোধী দলে থাকাকালে গঠিত ৫ সদস্যের আংশিক কমিটির পর এবার ৪৮২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে দলটি।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাখিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতি ফিরে আসবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দাবি দলটির। পাশাপাশি তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যও রাখা হয়েছে।

জেলা ছাত্রদলের নেতারা জানান, খুব শিগগিরই নতুন কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।