রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ২৬ লাখ টাকার সিগারেট ও ল্যাপটপ জব্দ

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩৪৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই)-এর গোপন সংবাদের ভিত্তিতে সিভিল এভিয়েশন অথরিটি বিশেষ অভিযানটি পরিচালনা করে। রাত ৯টা ৫০ মিনিটে মাস্কাট থেকে আসা ‘সালাম এয়ার’-এর একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার পর নজরদারি জোরদার করা হয়।

রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাস্টমস হলের যাত্রীবিহীন একটি কনভেয়ার বেল্ট থেকে ১০৬৫ কার্টুন মালিকবিহীন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করে পাওয়া যায় আরও ২৮০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট ও একটি ল্যাপটপ। ওই যাত্রীর নাম মো. শামসুদ্দিন, যিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সিগারেটগুলো ডিটেনশন মেমো (ডিএম) মূলে জব্দ করে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মোট ১৩৪৫ কার্টুন সিগারেটের বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৩০ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা সিগারেটের ওপর আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব প্রযোজ্য। পণ্যগুলো বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।