অভিনয় ও গ্ল্যামারে আবারও নজর কাড়ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। নাটক, চলচ্চিত্র ও উপস্থাপনা—তিন ক্ষেত্রেই তিনি এখন সমানভাবে সক্রিয়। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও একসময় আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। ২০১১ সালে তিনি বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝর-কে।
তবে বিয়ের মাত্র দুই বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিয়ে নিজেই ব্যাখ্যা দিয়েছেন তানজিকা। তিনি বলেন, ‘আমরা দুজনই ভালো মানুষ, কিন্তু একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর অবশ্যই খুব ভালো মানুষ। তিনি এখন অন্যত্র সুখে সংসার করছেন, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে পথচলাটা হয়নি।’
এদিকে বছরের শেষ দিকে তানজিকার জোড়া সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, কোনো বড় অভিযোগ নয়, ব্যক্তিত্ব ও বোঝাপড়ার অমিলই ছিল তাদের বিচ্ছেদের মূল কারণ।
বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তিনি। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তানজিকা আমিন। বর্তমানে দাম্পত্য জীবনে ভালো সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
এদিকে আসন্ন ঈদুল আজহায় তাকে দেখা যাবে নতুন নাটক ‘অবুঝ চোখ’-এ, যেটি পরিচালনা করছেন সাগর জাহান।
কুশল/সাএ