সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) ভোরে উপজেলার ইতালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম একই গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি পেশায় পোনা মাছের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে তিনি অভিমান করে পাশের একটি কক্ষে ঘুমাতে যান। ভোরে স্ত্রী শিউলি বেগম ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া না পেয়ে ওই কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।