
মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের ফলাফলের পালে হাওয়া বইছে বিজেপির। সেভাবে সুবিধা করতে পারেনি তৃণমূল। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব, কেউ ভয় পাবেন না। খবর দ্য ওয়ালের।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিচ্ছেন, তখন বিজেপি এগিয়ে ১৯৪টি আসনে এগিয়ে। তৃণমূল ৯১টি আসনে এগিয়ে। এই ব্যবধান নিয়ে মমতা জানান, এটা বিজেপির প্ল্যান।
প্রথম দু-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু-তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রয়েছে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে।
চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর-এর নাম যে আসন জিততে পারে, সেটা দখল করেছে। এখনও আমরা যে আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।
কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, আমি সমস্ত পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টদের বলব, মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন।
তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।