সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নুসরাতের গেজেট প্রকাশে ইসির অনুমোদন 

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করতে ফাইল অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শীঘ্রই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৪ মে) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনিরা শারমিনের প্রার্থীতা নিয়ে আদালতের কোনো আদেশ না আসায়, নুসরাত তাবাসসুমের নামে আমরা গেজেট প্রকাশের নথি অনুমোদন করেছি। এখন বিজি প্রেস থেকে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর যদি মনিরা শারমিন প্রার্থীতার বিষয়ে আদালত থেকে কোনো আদেশ আসে তাহলে আমরা সেটা আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এদিকে, ২১ এপ্রিল বিকেল ৪টার পর মনোনয়ন জমা দেওয়ায় নুসরাতের আবেদন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রার্থীতা ফিরে পেতে মনিরা আদালতে রিট করে এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাতের গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।