সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মেধাবী ও অস্বচ্ছল ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ (ফাইল, জ্যামিতিক বক্স, স্কেল, খাতা, কলম, বই) বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড এবং উন্নয়নের প্রধান হাতিয়ার। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে এবং তারা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে এর পরিসর আর বাড়ানো হবে।

অনুষ্ঠানে সিনি: উপজেলা মৎস কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ উপজেলা বিএনপির ছাত্রদল, ‍যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে নানা শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।