মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন পত্রিকাটির শ্রীপুর উপজেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম। পরে শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ড. মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
জানা গেছে, অসুস্থতাজনিত কারণে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতাল-এ গত বৃহস্পতিবার সকালে ড. মাহমুদুর রহমানের পিত্তথলির পাথর অপসারণে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় অবস্থান করছেন এবং নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সভাপতি টি. আই. সানি, কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (বাংলাদেশের আলো), এমদাদুল হক (ভোরের দর্পণ), আশরাফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), শফিকুল ইসলাম (দেশ বর্তমান), ইকবাল হোসেন (দৈনিক সংগ্রাম), মুনসুরুল ইসলাম মাসুম (সংবাদ দিগন্ত), আনোয়ার হোসেন (বাংলাদেশ সমাচার)সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উপস্থিত সাংবাদিকরা ড. মাহমুদুর রহমানের আশু আরোগ্য কামনা করেন এবং তার সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।