মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের পীরগাছা উপজেলার পবিত্র ঝাড় হাজির পাড়া এলাকায় মঙ্গলবার সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় শফিকুল ইসলাম, সাইদুর রহমান ও সবুর ইসলামের পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেলসহ প্রায় ২৫ থেকে ৩০টি ছাগল ও হাঁস-মুরগি ভস্মীভূত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরপরই তারা ফায়ার সার্ভিসে ১৫ থেকে ২০ বার ফোন করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ফোন বন্ধ পাওয়া যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে যেতে “আটকে পড়ে” এবং যোগাযোগ সমস্যার কারণে বিলম্ব ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলছেন, এমন জরুরি মুহূর্তে একাধিকবার যোগাযোগের পরও দেরিতে সাড়া দেওয়া কতটা গ্রহণযোগ্য এবং এটি সেবার মান ও দায়িত্বশীলতার বড় প্রশ্ন তুলে ধরছে। এদিকে আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।