মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

তৃণমূলের হারের কারণ লিওনেল মেসি?

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মেসির সঙ্গে বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

মেসির সঙ্গে বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

বিধানসভা নির্বাচনে এবারের অন্যতম বড় অঘটন ঘটল টালিগঞ্জ কেন্দ্রে। গতবারের ৫০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হেভিওয়েট নেতা তথা রাজ্যের বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবার নিজের আসনটি ধরে রাখতে ব্যর্থ হলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে পরাজিত হয়েছেন তিনি।

তবে অরূপ বিশ্বাসের এই হারের পেছনে রাজনৈতিক সমীকরণের চেয়েও ‘মেসি-কাণ্ড’ নিয়ে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। গত বছরের ডিসেম্বরে ফুটবল সম্রাট লিওনেল মেসি যখন কলকাতা সফরে এসেছিলেন, তখন যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির পাশে থাকলেও, হাজার হাজার সাধারণ দর্শক টিকিট কেটেও তাদের প্রিয় তারকাকে একনজর দেখার সুযোগ পাননি বলে অভিযোগ ওঠে।

ফুটবলপ্রেমী বাঙালির সেই ক্ষোভ এবার ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে। অরূপ বিশ্বাসের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অনেকেই গত বছরের সেই ঘটনা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করছেন। কেউ লিখেছেন, “মেসিকে দেখতে দেননি, তাই সাধারণ মানুষ এবার তাকে বিধানসভায় ঢোকার পথ বন্ধ করে দিল।”

আবার কেউ কৌতুক করে বলছেন, “মেসির বাড়ানো পাস থেকেই যেন গোল দিয়ে জয় ছিনিয়ে নিল বিজেপি।” সব মিলিয়ে টালিগঞ্জের এই হার তৃণমূল শিবিরের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট। অন্যদিকে, জয়ী বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৮৮,৪০৭ ভোট পেয়ে টালিগঞ্জের নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।