বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর মনোহরদীতে ডিমের বাজারে  অস্থিরতা 

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর মনোহরদীতে গত এক সপ্তাহ দরে ডিমের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখা দিয়েছে। হঠাৎ করেই প্রতি ট্রেতে (৩০ পিসে ১ট্রে) ২০ থেকে ৩০ টাকা দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিন্ম ও মধ্যবিত্ত আয়ের সাধারণ ক্রেতারা।


বুধবার বিকালে, মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া বাজারে ঘুরে দেখা যায় , ৩০পিসের একটি ট্রে যা আগে ছিল ৩২০ টাকা তা এখন বিক্রি হচ্ছে ৩৪০ টাকা। অর্থাৎ প্রতি ট্রে বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে। অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা ডিম ধীরে ধীরে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। স্থানীয় ক্রেতারা জানান, ডিম ছিল স্বল্প আয়ের মানুষের সহজলভ্য আমিষের উৎস। কিন্তু হঠাৎ এমন দাম বাড়ায় মা সংসার খরচ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।


খুচরা বিক্রেতারা বলেছেন, পাইকারি বাজারে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়েই খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় এবং পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক বিক্রেতা জানান, দাম বাড়ার কারণে আগের তুলনায় বিক্রিও কমে গেছে। অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় কম ডিম কিনছেন।


এদিকে সচেতন মহল ও ভোক্তাদের দাবি বাজার মনিটরিং জোরদার না হলে এ ধরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বাজার স্থিতিশীল করার আহ্বান জানিয়েছেন তারা।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।