বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠিতে

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়ায় কুড়িগ্রামের জান্নাতি আক্তার ( ২০) নামের এক নারী স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী শাকিল ইসলামের বাড়িতে অবস্থান ধর্মঘট করছেন।

জান্নাত আক্তারের উপস্থিতি টের পেয়ে সাকিলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পলিয়ে গেছেন। ভুক্তভোগী জান্নাত আক্তার জানান, তিন বছর পূর্বে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মোঃ শাকিল ইসলাম ( ২২) সাথে তার পরিচয় হয়।পরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত এক বছর পূর্বে মোঃ শাকিলের সাথে পাঁচ লক্ষ টাকা কাবিনে তার বিবাহ হয়। বিবাহের পরে শাকিল তাকে দুইবার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের তার নিজ বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। তখন তার সাথে শাকিল তার মা মনিরা বেগম, সোনিয়া আক্তার, ভাই সোহেল ও বাবা নুরুল হক মোল্লার সাথে পরিচয় করিয়ে দেন। বিবাহের পর তারা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

গত ১৪ এপ্রিল শাকিল কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়, এরপর থেকে তার ফোন বন্ধ এবং জান্নাত আক্তারের সাথে কোনো যোগাযোগ রাখছে না। তাই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ছোট বোন পাখিকে নিয়ে স্বামীর খোঁজে কাঠালিয়ার শৌলিজালিয়ার গ্রামে সাকিলের বাড়িতে আসেন। শাকিল এর বাড়িতে পৌঁছলে তার বাবা – মা উপস্থিতি টেঁর পেয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। জান্নাতি আক্তার বলেন, ‘ আমার শেষ কথা,স্বামী শাকিল বাড়িতে এসে যতক্ষণে আমাকে গ্রহণ না করবে, ততখনে আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।

জান্নাত আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। কাঠালিয়া থানার ওসি মো. আবু নাসের রায়হায় এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পায়নি।

আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।