বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। ​র‍্যালি পরবর্তী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান।

‎এসময় আরো বক্তব্য রাখেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য আবদুস সালাম আরিফ, আল আমিন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক হাফিজুর রহমান হিরা।  ‎সভায় বক্তারা বলেন, ‘মানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বজুড়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অনন্য। পটুয়াখালীর যেকোনো দুর্যোগ ও আর্তসামাজিক উন্নয়নে এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

‎​আলোচনা সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।