বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কসবামাজাইল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিককে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হকের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ​সম্প্রতি এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দায়িত্ব অর্পণকালে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

নতুন ভারপ্রাপ্ত সভাপতির হাতে দায়িত্ব তুলে দিয়ে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এবং ফজলুল হকের রেখে যাওয়া সাংগঠনিক কাজ এগিয়ে নিতে আবু বকর সিদ্দিক নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আমরা আশাবাদী।”

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ​মো. আইয়ুব হোসেন বিশ্বাস, স্থানীয় বিষয়ক সম্পাদক, পাংশা উপজেলা বিএনপি ও ​মো. রাজু আহমেদ খান, সদস্য, পাংশা উপজেলা বিএনপি।

​এছাড়াও ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর মো. আবু বকর সিদ্দিক দলের সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।