শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আরও বেড়ে গেল সোনার দাম, দেশে ভরি কত?

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে সোনার দাম। মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কমে আসা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে আশাবাদের প্রভাবে সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৭১৫ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে। আর জুন মাসে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৭২৫ ডলার। খবর রয়টার্সের।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা ব্রিটিশ বার্তাসংস্থাটিকে বলেন, নতুন করে সংঘাতের শঙ্কা থাকলেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে এখনও আশাবাদী বিনিয়োগকারীরা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে আশাবাদ এখনও অব্যাহত রয়েছে। এই খবর আপাতত সোনার বাজারে বিনিয়োগে সাহস দিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম ১০ শতাংশেরও বেশি কমেছে, যার পেছনে তেলের দামে ঊর্ধ্বগতি বড় ভূমিকা রেখেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায়। যদিও সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবুও উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন এই সম্পদের ওপর চাপ সৃষ্টি করে।

কাইল রডা আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান কোনও সমঝোতার কাছাকাছি পৌঁছাচ্ছে কি না, তা জানতে সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ২৪ ঘণ্টায় বাজারে দাম ওঠানামা করবে।

শুক্রবার সোনার পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর দামও বেড়েছে বিশ্ববাজারে। এদিন সকালে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া, প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫৪ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৮ দশমিক ১৬ ডলারে উঠেছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বেচাকেনা হচ্ছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।

সূত্র: রয়টার্স।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।