শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ’ লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত-সারজিস: রাশেদ খান

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাশেদ খান অভিযোগ করেছেন যে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, হাসনাত ও সারজিস শুরুতে কোটা সংস্কার আন্দোলন সফল করতে চাইলেও সেটিকে গণঅভ্যুত্থানে রূপ নিতে চাননি। তার দাবি, ১৯ জুলাই তারা মন্ত্রীদের সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন, যা তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। পরে একই ব্যক্তিরা আবার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যুক্ত হন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুর্বলতা ঢাকতেই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করা হয়েছে।”

রাশেদ খান দাবি করেন, হাসনাত আব্দুল্লাহর ভূমিকা নিয়ে লেখক আসিফ মাহমুদ-এর বইয়েও উল্লেখ রয়েছে।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হাসনাত এবং সারজিস আলম তারা দুইজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সেসময় আমরা তাদেরকে বলি তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তাহলে তোমাদেরকে জাতীয় বেইমান আখ্যায়িত করা হবে।’

রাশেদ খান বলেন, ‘ভেতরের আলোচনা তো আসলে প্রকাশ্যে আনা ঠিক না তার পরও বলি এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নেই।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।