শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, নিহত ১

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শিবগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১ (বগুড়া) বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে সেলিম ফকির (৩৬) নামে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশের তথ্যমতে, সেলিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে তিনজনের একটি সশস্ত্র ডাকাত দল সিঁধ কেটে ছাতুয়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে।

তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা চলে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিমকে ধরে ফেলে উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই গণপিটুনিতে তার মৃত্যু হয়।

লুটপাটের শিকার পূর্ণিমা সাহা জানান, ডাকাতরা অত্যন্ত বেপরোয়া ছিল। তিনি বলেন , সিঁধ কেটে দুজন ঘরে ঢুকে আমাকে ও আমার শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করে ফেলে। তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে তিন লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে।

এমনকি আমার কানে ও গলায় থাকা গয়নাগুলোও ছিনিয়ে নেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, নিহত সেলিম ফকির পুলিশের তালিকাভুক্ত একজন পেশাদার অপরাধী। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ, কাহালু ও দুপচাঁচিয়া থানায় মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।