শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় ধলতা দাবি করার অভিযোগে সমাধিনগর বাজারের অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের কৃষকের আনীত পণ্যের নীট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সকলকে এ ধরনের অনিয়ম ও অসাধু কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

হাট বাজার পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃষকদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং জনস্বার্থে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।