শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘ইরানের ক্ষেপণাস্ত্র মজুত ও উৎক্ষেপণ সক্ষমতা ১২০ শতাংশ’

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন উসকানিমূলক পদক্ষেপের পরিণতির বিষয়ে সতর্ক করে বলেছেন, দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমাদের প্রস্তুতি এক হাজার শতাংশ।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের নতুন দুঃসাহসিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এক বার্তায় লিখেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধান সামনে আসে, তখনই যুক্তরাষ্ট্র একটি অবিবেচক সামরিক দুঃসাহসিকতায় জড়িয়ে পড়ে। এটি কি কেবল চাপ প্রয়োগের একটি অন্ধ কৌশল? নাকি কোনো ষড়যন্ত্রকারীর প্রতারণা, যে আবারও মার্কিন প্রেসিডেন্টকে নতুন এক সংকটে টেনে নিতে চায়?

তিনি বলেন, কারণ যাই হোক না কেন, ফলাফল সবসময় একই—ইরানিরা কখনোই চাপের কাছে মাথা নত করে না, কিন্তু কূটনীতিই সবসময় বলি হয়।

আরাকচি আরও বলেন, এটাও বলতে হবে যে, সিআইএ ভুল করছে। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ সক্ষমতা ২৮ ফেব্রুয়ারির তুলনায় ৭৫ শতাংশ নয়; সঠিক সংখ্যা হলো ১২০ শতাংশ। আর নিজেদের জনগণকে রক্ষার জন্য আমাদের প্রস্তুতি ১০০০ শতাংশ!




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।