শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

৫ খুনের ঘটনায় বেরিয়ে আসছে ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাকচালক মো. ফোরকান মিয়া (৪০)। হত্যার পর এক আত্মীয়কে ফোন করে তিনি নিজেই ঘটনার স্বীকারোক্তি দেন বলে জানা গেছে।

শুক্রবার (৮ মে) রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে শনিবার (৯ মে) সকালে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম (৪০), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী মনির হোসেনের বাড়িতে গত চার মাস ধরে ভাড়ায় থাকতেন ফোরকান পরিবারসহ। সেখানেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনাস্থলে দেখা যায়, শারমিনকে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অন্য চারজনকে বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

আরও জানা যায়, মরদেহের পাশে তিনটি স্থানে প্রিন্ট করা কিছু কাগজ পাওয়া গেছে, যেগুলো কোনো মামলার নথিপত্র হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া ঘরে মাদক সেবনের আলামতও পাওয়া গেছে।

নিহত শারমিনের চাচি ইভা রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতনের শিকার ছিলেন শারমিন। তার ধারণা, মাদকাসক্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয় মনির হোসেন জানান, শ্যালক রসুলকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে তাকেসহ পাঁচজনকে হত্যা করা হয়।

ঘটনার পর ফোরকান এক আত্মীয়কে ফোন করে নিজেই হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, অভিযুক্ত ফোরকান ফোনে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনাটির তদন্ত গুরুত্বসহকারে করা হচ্ছে।

এদিকে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে এবং ফরেনসিক দল আলামত সংগ্রহ করছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।